হোম > সারা দেশ > বরিশাল

মেজর হাফিজকে মন্ত্রী করায় তজুমদ্দিনে আনন্দ মিছিল

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নব নির্বাচিত সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করায় ভোলা ৩ আসনের তজুমদ্দিন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সমর্থকরা।

মঙ্গলবার (১৭ফেব্রুয়ারী) বিকেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের খবর প্রকাশ হতেই উপজেলার বিভিন্ন যায়গায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ ও মিছিল করতে দেখা যায়।

সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ,বাংলা বাজার,খাসেরহাট বাজার সহ কয়েক যায়গায় নেতা-কর্মীদেরকে বিজয় মিছিল করতে দেখা যায়। ইয়াছিন গঞ্জ বাজারে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর মাতব্বরের নেতৃত্বে মিছিল ও মিষ্টি বিতরণ করানো হয়।

এসময় তারা নব নির্বাচিত সরকার প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য,১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোলা-৩ আসনের তজুমদ্দিন এবং লালমোহন উপজেলার সকল কেন্দ্রে জয়ী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন মেজর হাফিজ।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম