হোম > সারা দেশ > বরিশাল

সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আবুল হাসনাতের নতুন গৃহ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধী আবুল হাসনাতের জরাজীর্ণ বসতঘরের বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার। পরবর্তীতে তিনি সরেজমিন পরিদর্শন করে মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

প্রায় তিন মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আবুল হাসনাতের বাড়ি পরিদর্শন করেন। তার মানবেতর জীবনযাপন প্রত্যক্ষ করে উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের সন্ধান পেলে সরেজমিন যাচাই করে তাদের মৌলিক চাহিদা পূরণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে।

আবুল হাসনাত আবেগাপ্লুত কণ্ঠে জানান, অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহযোগিতা পাননি। সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তিনি দ্রুত বাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন। তিনি প্রত্যাশা করেন, দেশের প্রতিটি উপজেলায় এমন মানবিক কর্মকর্তা নিয়োগ দিক সরকার।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়