হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনের ৩৬ ভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের তজুমদ্দিন উপজেলার মোট ৩৬ কেন্দ্রের সবগুলোই দেখানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে। এরমধ্যে ৯টি ভোট কেন্দ্র রয়েছে অধিক ঝুঁকিপূর্ণের তালিকায়।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র থেকে জানা যায় এ তথ্য।

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলা'র তজুমদ্দিন এবং লালমোহন মিলে ভোলা-৩ আসন গঠিত। এ আসনের তজুমদ্দিন উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৮ হাজার ৮শত ৪জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৬টি।

তজুমদ্দিন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,এই উপজেলাটির তিন সীমান্তে অন্য দুইটি উপজেলার সরাসরি যোগাযোগ এবং সহিংস পরিস্থিতি ঘটার আশঙ্কার কারণ এবং দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন চাঞ্চল্যে থাকায় দুর্গম দেখিয়ে এ উপজেলার সবগুলো ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর ছিদ্দিক আমার দেশকে জানান,এলাকাটির সাথে পার্শ্ববর্তী দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় কিছু সহিংস পরিস্থিতি এবং এলাকাটি দুর্গম হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে, এ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বেশ তৎপর রয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় এনে মনিটরিংয়ে রাখা হয়েছে।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন