হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের আমার দেশের নবযাত্রার এক বছর পালিত

বরিশাল অফিস

দৈনিক আমার দেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বরিশালে কেট কেটে আড়ম্বর-পূর্ণভাবে দিনটি উদযাপন করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫ টায় বরিশাল নগরীর বগুড়া রোডস্থ দৈনিক আমার দেশ কার্যালয় কেক কাটা হয়।

দৈনিক আমার দেশ'র স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম জহির,বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, আমার দেশ পাঠক মেলার সদস্য সচিব আলহাজ্ব রাজু আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমন,সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জন্ম লগ্ন থেকেই আমার দেশ পত্রিকাটি গণমানুষের কথা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি আমার দেশ পত্রিকাটি গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানান।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়