হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো ৩ জনের মৃত্যু

বরিশাল অফিস

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে ২ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে সরকারি হিসেবে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন এবং বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন। বরগুনায় ভর্তি হয়েছে ৫৭ জন, পটুয়াখালী জেলায় ৩৫ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় ৪ জন, ঝালকাঠী জেলায় ৮ জন। বর্তমানে এসব হাসপাতালে ৪১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন রোগী ভর্তি রয়েছে বরগুনা জেলায়। এ জেলা হাসপাতালে মোট ১৪ জন রোগীর মৃত্যু হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু হয় ১৮ জন রোগীর। বরিশালের বিভিন্ন হাসপাতালে এখনো ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

এ বিষয়ে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল বলেন, মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়