হোম > সারা দেশ > বরিশাল

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে হাদির বোন মাসুমা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তার বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান তিনি।

মাসুমার হাতের প্ল্যাকার্ড চলমান উৎসবমুখর ভোটকেন্দ্রের পরিবেশকে মুহুর্তেই থম থমে করে তোলে। ভোটার ও পথচারীদের মনে করিয়ে দেয় ওসমান হাদির শূন্যতা। সকলে তার বোনের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ভোট দেওয়া শেষে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। দীর্ঘসূত্রতায় হতাশ পরিবার ও স্বজনরা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছেন।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

চাটখিলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউ

বরিশাল নগরীতে গণ-পরিবহনে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত

স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১

ব্রিজ আছে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী