হোম > সারা দেশ > বরিশাল

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি, ভোলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার বিকালে তার মনোননীত আইনজীবী এ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

তার মনোনয়নপত্র প্রত্যাহারের কারণে এখন বিএনপি জোটের হয়ে গরুর গাড়ি প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়বেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

ভোলা জেলা রিটানিং অফিসার ও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, সোমবার বিকালে গোলাম নবী আলমগীরের মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন আইনজীবীর মাধ্যমে পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, ১১ জানুয়ারি স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনটি ১২ জানুয়ারি রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপির) পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। যা ৩ জানুয়ারি যাচাইয়ে বৈধ হিসাবে গণ্য হয়।

বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোলা-১ আসন থেকে প্রতিদ্বদ্বিতা করছেন বিজেপির ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, এনপিপি’র মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল ও ইসলামীক ফ্রন্টের মোহাম্মদ আশরাফ আলী।

ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ বিএনপির আনন্দ মিছিল

বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

চুরির অপবাদ সইতে না পেরে অটোরিকশাচালকের বিষপানে মৃত্যু

ছাত্রদল সভাপতিকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা

ফের ‘জিয়ানগর’ নামে ফিরল ইন্দুরকানী উপজেলা

কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সবজির দাম কমলেও মাংস কাঁচামরিচের দাম বেশি

চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, এলাকায় আনন্দ মিছিল

উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন