হোম > সারা দেশ > বরিশাল

ভারতকে খুশি করাই ছিল আ.লীগের কাজ: চরমোনাই পীর

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একাত্তর থেকেই আওয়ামী লীগের কাজ ছিল ভারতকে খুশি করা। দেশের কল্যাণে কোনো কাজ করেনি দলটি। উল্টো বাংলাদেশের ক্ষতি হয়; এমন বহু চুক্তি গোপনে করেছে ফ্যাসিস্ট সরকার। সেই আওয়ামী লীগকে হটাতে জীবন দিয়েছেন বহু মানুষ। এর মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামের পরিবেশ হয়েছে।

সোমবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের পরিবর্তে অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে ভারত। যখনই দেশটি অশান্তির চেষ্টা করেছে, তখনই প্রতিহত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী গোলাম সরোয়ার, পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়