বরিশাল নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে দ্বগ্ধ হয়েছে। বুধবার ভোরে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড দরগাবাড়ি মসজিদের পাশের তালুকদার ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধ বাবা মানিক চন্দ্র শীল (৬০) ও তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান অবস্থার অবনতি হওয়ায় উভয়কেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশ অফিসার রবিউল আল আমিন বলেন, তারা পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন । সকাল ৬টার দিকে মানিক চন্দ্র শীল রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে আকস্মিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরে দরজা জানালা উড়ে পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। এসময় দ্বগ্ধ হয়েছে বাবা ও ছেলে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, থেকে মানিক চন্দ্র শীলের শরীরে ৭০ ভাগ পুড়ে গেছে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় জাতীয় বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের শরীরে ৫ ভাগের মতো পুড়েছে সেও বাবার সাথে ঢাকায় গেছে।
বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজের কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এরপরও তদন্ত করা হচ্ছে। কোনো নাশকতার বিষয় পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।