হোম > সারা দেশ > বরিশাল

ভুয়া ওয়ারেন্টে হয়রানি: প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

বরগুনা সদর থানার প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মামলার বাদি মো. মুসলেম উদ্দিন অভিযোগ করেন, মান্নানসহ প্রতারক চক্র ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করত। ২০১৭ সালে তারা অস্ত্র আইনের ধারা, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির ধারা উল্লেখ করে মুসলেম উদ্দিন ও সাক্ষী আতাহারকে জাল নথির মাধ্যমে গ্রেফতার করিয়ে হাজতে পাঠায়। পরে ২০১৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের একটি ভুয়া মামলায় মুসলেম উদ্দিনকে আট দিন কারাবন্দি করে। অথচ তদন্তে জানা যায়, তিনি উক্ত মামলার কোনো আসামি নন। ঘটনার পর মুসলেম উদ্দিন প্রতারক চক্রের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন।

এ ঘটনার তদন্তে নেমে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে শনিবার ভোরে ত্রিশাল এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএস

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন