হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর সহায়তায় দুই ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় ডাকাত মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেনকে (৩৭) আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামের সরদার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আটককৃত মনিরের বাড়ি সুলতানগঞ্জ ও মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটায় দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ ডাকাত সরদার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৭ থেকে ৮টি ঘর রয়েছে। মাকসুদ ও মনির নীল কান্তি সরদারের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকি ডাকাতরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নে চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের তালিকাভুক্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী