হোম > সারা দেশ > বরিশাল

পাওনা টাকা চাওয়ায় চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। হত্যার সাথে জড়িত সন্দেহে ওই একই গ্রামের রাজু, সাইফুল ও কাদের নামে তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। মঠবাড়িয়া থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকার চাওয়ার জন্য তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। সরোয়ার তার বাবার হত্যার বিচার দাবি করেন।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম বলেন, আটক ওই তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন