হোম > সারা দেশ > বরিশাল

পুকুরে ধরা পড়া ২৭ কেজির দুই কোরাল ২৪ হাজারে বিক্রি

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় একটি পুকুরে বড় সাইজের দুটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় মৎস্য মার্কেটে নিলামের মাধ্যমে মাছ দুটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) সকালে লতাচাপলী ইউনিয়নের মাইট ভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে জাল ফেলা হলে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটি কোরালের ওজন ১৫ কেজি এবং অপরটির ওজন ১২ কেজি। মাছ দুটি কুয়াকাটা মৎস্য মার্কেটে নিয়ে গেলে নিলামের মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

পুকুরের মালিক জাকির খান বলেন, পুকুরে বড় মাছ থাকার ধারণা ছিল, কিন্তু এত বড় কোরাল ধরা পড়বে তা ভাবিনি। মাছ দুটি ধরা পড়ায় আমরা বেশ আনন্দিত।

স্থানীয় বাসিন্দা মানিক ও জাহিদুল বলেন, এ ধরনের বড় মাছ সাধারণত নদী বা সাগরে দেখা যায়। পুকুরে এত বড় কোরাল সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে অনেকেই মাছ দেখতে ভিড় করেন।

মাছের ক্রেতা বলেন, মাছ দুটি বেশ বড় এবং টাটকা ছিল। নিলামে কিনে ভালো দামেই পেয়েছি বলে মনে করছি। এ ধরনের বড় সাইজের কোরাল ঢাকায় বেশি দামে বিক্রি করা সম্ভব। তাই মাছ দুটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত নদী বা সাগরের মাছ হলেও কিছু ক্ষেত্রে পুকুরেও চাষ বা বেড়ে ওঠে। সঠিক পরিচর্যা থাকলে এ ধরনের বড় মাছ পাওয়া সম্ভব।

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মারা যাওয়ার ভান করে’ বাঁচল শিশুসন্তান

কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

নিজের বিয়ে ঠেকাতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী

বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

‎এমপি হচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

রাজাপুরে দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার