হোম > সারা দেশ > বরিশাল

সাত দিনেও মাদ্রাসায় যাননি দৌলতখানের সেই অধ্যক্ষ

অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকের উপর হামলা

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের সংবাদ প্রচারের পর গত সাত দিনেও মাদ্রাসায় যায়নি ভোলার দৌলতখানের সেই অধ্যক্ষ।

বুধবার উপজেলার চরখলিফা ইউনিয়নের জয়নুল আবেদীন আলিম মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠানের অভিযুক্ত ওই অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম জসিমকে পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মহসিন, এবিএম মনির উদ্দিন, বিবি ফাতেমা বেগম, মোসলেহ উদ্দিন, সাজেদা বেগম মাওলানা হাবিবউল্লাহ জানান, গত বুধবার সহকারি শিক্ষক মো. ইয়াছিনের উপর হামলা করায় অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী এর কাছে এবং থানায় অভিযোগ করার পর থেকে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জসিম আর প্রতিষ্ঠানে আসেননি। হামলার ঘটনার পরদিন অধ্যক্ষের বিরুদ্ধে বিচার দাবি করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে।

এ ব্যাপারে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জসিমকে মোবাইলে ফোন করলে জানান, তিনি দূরে এক জায়গায় কাজে ব্যস্ত আছেন। আপনি ২০ তারিখ থেকে গত ৭ দিন প্রতিষ্ঠানে আসছেন না জানতে চাইলে তিনি উত্তরে বলেন, বিকেলে দৌলতখানে মদিনা হোটেলে দেখা হবে বলে ফোন কেটে দেন।

প্রতিষ্ঠানের সভাপতি ও দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনিরুল আলম জানান, শিক্ষকের উপর হামলার বিষয়টি আমাকে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতির বিষয়টি জানিনা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার জানান, শিক্ষকের উপর হামলা ও অভিযোগের বিষয়টি জানি তবে প্রতিষ্ঠানে অধ্যক্ষের অনুপস্থিতির বিষয়টি জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী জানান, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে সে মাদ্রাসায় যায় না আমি জানিনা।

দৌলতখান থানার সাব-ইন্সপেক্টর মো. মাইনুল ইসলাম জানান, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকের উপর হামলার বিষয়টি তদন্তনাধীন আছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়