হোম > সারা দেশ > বরিশাল

গুম-খুনের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরিশাল

সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদল।

মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড, বার্থী ও মাহিলাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইততেসাম পারভেজ, সদস্য সচিব তানভির হাসান তানিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল সরদার, কামরুল হাসান জয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম প্রমুখ।

মানববন্ধনে উপজেলা অংশগ্রহণ করেন পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা। একই সময় মাহিলাড়া ডিগ্রি কলেজ ও বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বিগত সরকারের আমলে গুম-খুনের সাথে জড়িতদের বিচারের দাবি করেন।

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

পাউবোর জমি দখল করে মাছের ঘের

বর্ষার শুরুতেই তীব্র নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাবুগঞ্জ বাজার