হোম > সারা দেশ > বরিশাল

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মারা যাওয়ার ভান করে’ বাঁচল শিশুসন্তান

জেলা প্রতিনিধি, ভোলা

ছবি: সংগৃহীত

ভোলা সদরের শিবপুরে এক প্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ছেলেকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। গত শুক্রবার মধ্যরাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় আহত শিশু আবির (৮) সাবেক ইউপি মেম্বার জামালউদ্দিনের ছেলে জিহাদের নাম উল্লেখ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। নিহত নাসিমা বেগম শিবপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা ও আহত শিশু আবিরের বরাতে জানান, প্রতিদিনের ন্যায় নাসিমা বেগম রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে নাসিমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় শিশুটি জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করে। একপর্যায়ে শিশুটি মৃত্যুর ভান করে ঘরের কোণে পড়ে থাকে। এরপর দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি বাইরে এসে লোকজনকে ডাকতে থাকে। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

আহত আবির জানায়, মোবাইলের লাইট জ্বালিয়ে তার মাকে কোপানোর সময় একই এলাকার জামাল মেম্বারের ছেলেকে সে চিনতে পেরেছে। আবির তাকে আগে থেকেই চিনত।

প্রতিবেশী নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহতাবস্থায় এসে তার মাকে হত্যার বিষয়টি আমাদের জানায়। পরে আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ দেখতে পাই। এরপর আমরা শিশুটিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে ভোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার