হোম > সারা দেশ > বরিশাল

নামাজ না পড়ায় নাতি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনায় ইসলামবিদ্বেষী ও অবমাননাকর আচরণের অভিযোগে নাতি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নানা শ্বশুর। সোমবার দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত নাতি-জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি-জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানাধীন লাকুরতলা এলাকার সোনালীপাড়ার বাসিন্দা মাওলানা সোহরাব হোসেন এবং অভিযুক্ত রব্বানী একই এলাকায় বসবাস করেন। অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, রব্বানী বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন। গত শনিবার দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানীকে নামাজ পড়ার কথা বলেন। এতে কোনো তোয়াক্কা না করে রব্বানী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তাকে পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। আমরা এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এমই

বিষখালীর ভাঙনে বিলীন হওয়ার পথে রুপারজোর গ্রাম

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী

ভোলার মহিষের দুধের বিখ্যাত টক দই

চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ, ফলন ভালো দাম বেশি

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন