হোম > সারা দেশ > বরিশাল

পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ ৩৫ বছরেও এই বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মিত হয়নি।

বিদ্যালয়টি নিচু জমিতে অবস্থিত হওয়ায় বছরের ছয় মাসই পানি জমে থাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা জলাবদ্ধ অবস্থায় ক্লাস করতে বাধ্য হচ্ছে। এতে পাঠদানের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে শিশুরা।

বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক ও ৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রায় ৪৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হলেও, আজও মাটির ঘরেই চলছে শিক্ষাকার্যক্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম খান বলেন, বিদ্যালয়টি বহুবার অবকাঠামো উন্নয়নের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো সাড়া পাওয়া যায়নি। বর্ষাকালে ছাত্রছাত্রীদের বসানোই কষ্টকর হয়ে পড়ে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বলেন, বিষয়টি আমাদের জানা রয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে স্কুলটির জন্য পাকা ভবন বরাদ্দের সুপারিশ পাঠিয়েছি ।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলায় মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে একমাত্র এই বিদ্যালয়টিতে এখনো পাকা ভবনের ছোঁয়া লাগেনি। স্থানীয়দের দাবি, ভবনের অভাবে বছরের পর বছর কোমলমতি শিশুদের এভাবে দুর্ভোগে না রেখে দ্রুত একটি পাকা ভবনের ব্যবস্থা করা হোক।

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন