হোম > সারা দেশ > বরিশাল

সাবেক এমপি শাহ্ আলম আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর-২ আসনে আওয়ামী-লীগের সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার অধ্যক্ষ শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশ নিতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে নিজ এলাকার স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে রমনা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি জানান, রমনা থানা সূত্র জানিয়েছে, তার বাবা সাবেক এমপি শাহ্ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩ গরু ও ২১ ছাগল পুড়ে ছাই

দশমিনাায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

তজুমদ্দিনে আ.লীগের কার্যালয়ে টাঙানো হলো ব্যানার ও জাতীয় পতাকা

কর্নেল নাফিজ হত্যার বিচার না পেয়ে অসন্তোষ পরিবারের

ভান্ডারিয়ায় সরিষা ও গমের বাম্পার ফলন

চরফ্যাশনে ছাত্রদের মাঝে দেড়শ কুরআনের তাফসির বিতরণ করল শিবির

বোরহানউদ্দিনে ডাকাতি ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আটক ৪

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত, রোগীসহ আহত ৭

কুয়াকাটায় আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসাপ্রতিষ্ঠান