হোম > সারা দেশ > বরিশাল

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা

বরিশাল অফিস

জামায়াতে ভোট দেওয়ার অভিযোগ তুলে বানারীপাড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক বিধান কবিরাজকে মারধরের ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ‍এনে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

একই সাথে ওই দুই নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে ১৫ ফেব্রুয়ারি দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলেও উল্লেখ করা হয়। এজন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার দুপুরে বাইশারী বাজারে নিজ বসত ঘরে প্রবেশ করে জামায়াতে ভোট দিয়েছে এমন অভিযোগ তুলে বিধান কবিরাজের উপর হামলা চালান বাইশারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ডালিম ও একই সংগঠনের সহ-সভাপতি রফিক মল্লিক। তাদের হামলায় গুরুতর আহত হন বিধান কবিরাজ। এ সংক্রাস্ত একটি ভিডিও দৈনিক আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যালেনসহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

বিষয়টি নিয়ে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে জোনান বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। এর পরপরই বরিশাল জেলা যুবদলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং আহত জাসদ নেতা বিধান কবিরাজের খোঁজখবর নেন।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের সাথে যোগাযোগ করা হলে দুজনেই বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে তারা বিষয়টি দেখেছেন। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনার কাগজ এখনও তারা হাতে পাননি।

এ বিষয়ে বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু আমার দেশকে বলেন, কোন অপরাধ করে জাতীয়বাদী দলের সাথে থাকা যাবে না সে যেই হোক। দলের বদনাম হয় এমন কোন কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। বানারীপাড়ায় জাসদের এক নেতাকে মারধরের ঘটনায় বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

সমর্থকদের প্রতি শামীম সাঈদীর কৃতজ্ঞতা প্রকাশ

দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে বিএনপির দুই নেতা গুরুতর জখম

পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা

পটুয়াখালী ৪ আসনে জামানত হারালেন ১০ প্রার্থী

ঝালকাঠিতে হাতপাখার দুই প্রার্থীসহ জামানত হারালেন ১৪ জন

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

জন্মদিনের দাওয়াত না দেওয়ায় দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

বরিশালের ছয় আসনে জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী

চরফ্যাশনে মাদকসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা