হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুর্বৃত্তের হামলায় বিএনপি কর্মী নিহত

ডোবা থেকে লাশ উদ্ধার

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হত্যা করে ওই এলাকার শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন একটি ডোবায় ফেলে রাখা হয় তাকে।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার (দেলোয়ার) সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করলেই হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে । পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বরিশালে সাবেক এমপিসহ ৩ আ.লীগ নেতার জামিন

বরিশালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

বরিশাল শ্রমিক নেতাকে বাসমালিক গ্রুপের সভাপতির মারধর

মুজিবের ভাস্কর্য পরিষ্কার, দলীয় ব্যানার টাঙিয়ে স্লোগান

পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়নের প্রত্যাশায় বরিশালের মানুষ

মেজর হাফিজকে মন্ত্রী করায় তজুমদ্দিনে আনন্দ মিছিল

ইন্দুরকানীতে দুজনকে কুপিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন ‎

উজিরপুররে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

দশমিনায় আ. লীগ কার্যালয় উদ্বোধনের ৪ ঘণ্টা পর ভাঙচুর

জামায়াতে ভোট দেয়ায় জাসদ নেতাকে মারধর, বহিষ্কার দুই যুবদল নেতা