হোম > সারা দেশ > বরিশাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে এক হৃদয়বিদারক ঘটনায় কারাবন্দি এক ছাত্রলীগ নেতা স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশি পাহারায় উপস্থিত ছিলেন তার ছেলে রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫)। রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পরিবার সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রাকিবুলের বাবা মোশাররফ জোমাদ্দর বৃহস্পতিবার সকালে মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমোদন সাপেক্ষে তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশের কঠোর পাহারায় তিনি জানাজায় অংশগ্রহণ করেন এবং দাফন সম্পন্ন করেন। জানাজার সময় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

অনুষ্ঠান শেষে নির্ধারিত সময় অনুযায়ী রাকিবুলকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, “রাকিবের বাবার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন সন্তানের জন্য পিতার বিদায় সবচেয়ে বড় কষ্টের। কারাগার থেকে প্যারোলে এসে বাবার জানাজায় অংশ নিতে হয়েছে—এর চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে! আমরা রাকিব ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার ধৈর্য ও মানসিক শক্তি কামনা করি।”

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, “পরিবারের আবেদন ও প্রশাসনের অনুমতি পাওয়ার পর রাকিবকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়েছে। অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তাকে নিয়ম অনুযায়ী কারাগারে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

এসআর

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে