হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচর্য (ভিসি) হিসিবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া নতুন ভিসি মঙ্গলবার রাতে পিরোজপুর এসেছেন। বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে তিন বছরে দুজন ভিসি পরিবর্তন হয়ে ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম তৃতীয় ভিসি হিসেবে নিয়োগ পান। তার পৈতৃক নিবাস বরিশালের ভোলা জেলায়।

জানা গেছে, মোহাম্মদ ছবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

জেডএম

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে

ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ

দুমকিতে আছিয়ার দুই দশকেও জোটেনি বিধবা ভাতা

তজুমদ্দিনের স্টেডিয়াম মাদকসেবীদের দখলে