হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

পিরোজপুরের জিয়ানগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড এবং অন্যজনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক এম. এ. আকবর ও তার সহযোগী রতন কুমার শীলকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শমসের আলীর পুত্র এম. এ. আকবর (৩৭) এবং জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের ভুবন চন্দ্র শীলের পুত্র রতন কুমার শীল (৪০) দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারিত করে আসছিলেন। তারা জিয়ানগর সরকারি কলেজ মোড় ও চাড়াখালী চৌরাস্তার মাঝামাঝি এলাকায় একটি চারতলা ভবনের কক্ষ ভাড়া নিয়ে অপচিকিৎসা দিচ্ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভুল ওষুধ সেবন করাতেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ওই চক্রটি চিকিৎসক পদবি ব্যবহার করে টিউমার, ক্যানসার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ট ব্লক, কিডনি ও পিত্তথলির পাথরসহ জটিল রোগের চিকিৎসা দেওয়ার ভান করতো। এছাড়া ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার (Quantum Resonance Magnetic Analyzer) নামক ডিভাইসের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে রোগীদের প্রতারিত করছিল।

অভিযানকালে অনুমোদনহীন হোমিও ওষুধ প্রদান, জালিয়াতি এবং মানুষের স্বাস্থ্যহানির বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া সহযোগী রতন কুমার শীল গ্রামের সহজ-সরল মানুষকে ‘গ্রিন কার্ডে’ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহের প্রমাণও পাওয়া যায়।

আসামিরা অপরাধ স্বীকার করায় এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারভীন, জিয়ানগর থানার একটি দল এবং স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

এসএসসি পরীক্ষায় প্রক্সি, যুবকের ১ বছরের কারাদণ্ড

বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

দৌলতখানে কর্মহীন জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কাউখালী ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে দুই লাখ টাকা চুরি

হাত-পাবিহীন জন্ম নেওয়া সন্তান: বাবা ফেলে যাবেন, মা বললেন ‘না’

ডিজেল সরবরাহে সেচে স্বস্তি কৃষকের, ধানক্ষেতে ফিরেছে প্রাণ

শিক্ষার পাশাপাশি ক্রিড়া উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার

উজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সামাজিক ঐক্যের আহ্বান