হোম > সারা দেশ > বরিশাল

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে পবিপ্রবি ক্যাম্পাসে রচনা প্রতিযোগিতা

প্রতিনিধি, পবিপ্রবি

১৯ জানুয়ারি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে এই প্রতিযোগিতায় ইউনিট ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রচনার শিরোনাম ছিল ‘বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’।

পবিপ্রবি ছাত্রদল নেতা তানভীর আহমেদের তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কৃষি অনুষদের (২০২২-২৩) শিক্ষার্থী সৌভিক দাস। দ্বিতীয় হয়েছেন কৃষি অনুষদের (২০২২-২৩) শিক্ষার্থী সাহিব আহমেদ চৌধুরী। তৃতীয় হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের (২০২১-২২) শিক্ষার্থী মো. আনাস।

এ আয়োজনে উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সোহেল রানা জনি, মো. ফিয়াদুল হাসান, মো. রাশেদ খান, মো. আল আমিন, আবির রুম্মানসহ ইউনিটের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পবিপ্রবি ছাত্রদল নেতা তানভীর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বাস্তবায়নে রচনা প্রতিযোগিতা, বই পড়া, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ কনটেস্ট, চিত্রাঙ্কন, খেলাধুলাসহ বুদ্ধিবৃত্তিক ইভেন্ট বেশি বেশি আয়োজন করা উচিত।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন