হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এরআগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় দুপুর সাড়ে ১২ পর্যন্ত শনাক্ত করা যায়নি।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ