হোম > সারা দেশ > বরিশাল

পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি: ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

জনসংযোগ ও পথসভায় তিনি আরো বলেছেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। পুরোনো ধারার রাজনীতি আর চলতে দেওয়া যায়না। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান করেন।

এছাড়া তিনি উপজেলার ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় জনসংযোগ ও পথসভা করেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতকে ইসলামী দল বলা লোক বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

নেছারাবাদে ৭৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বিএনপির ঘাঁটিতে এবার শক্তিশালী অবস্থানে জামায়াত

ফুলকপিতে ভোট দিলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হবে

খুনিদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না: অধ্যাপক মুজিব রহমান

সেনাবাহিনীর অভিযানে আট সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী আটক

হিন্দু ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখানো হচ্ছে: মাসুদ সাঈদী

দৌলতখানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত বরিশাল