হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় ভাড়াবাসা থেকে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রতীকী ছবি

কলাপাড়া উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মো. সোহাগ (৪৫) নামে এক ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এতিমখানা মহল্লার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বাসিন্দা এবং আব্দুল বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় এসে ওই বাসার দোতলায় ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন সোহাগ। তিনি সেখানে কাপড়সহ বিভিন্ন পণ্য সংরক্ষণ করতেন। ঈদের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আসার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি।

বুধবার রাতে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী শিউলী বেগম জানান, তিন দিন আগে স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। ঈদের আগে বাড়ি ফেরার কথা থাকলেও হঠাৎ এমন ঘটনায় তিনি ভেঙে পড়েছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, সোহাগ প্রায় এক মাস আগে তার বাসায় ওঠেন এবং একাই থাকতেন। দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি নজরে আসে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, লাশে পচন ধরেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিটিভি ও বেতারকে গণমানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে : মন্ত্রী স্বপন

অনেক বৈষম্যের শিকার হয়েছি তবে আর নয়: মাসুদ সাঈদী

দৌলতখানে দিনদুপুরে ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবে নিখোঁজ পুলিশ সদস্য

ঝালকাঠিতে ‘আমার দেশ’ পাঠক মেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নলছিটিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া ও গণইফতার

কোনো দুর্নীতি সিটি করপোরেশনের কাউকে যেন স্পর্শ না করে

বাউফলে ৭০০ অসহায় নারীকে ঈদ উপহার দিলেন জামায়াতের এমপি মাসুদ

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ