হোম > সারা দেশ > বরিশাল

'ফ্যাসিস্টদের নামে থাকা' দুই বিদ্যালয়ের নাম বদলের নির্দেশ

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবারের ও স্থানীয় আওয়ামী লীগ নেতার নামে বিদ্যালয়ের নাম থাকায় দুই সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের আগের নামের সাইনবোর্ড সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়েছে বলে আমার দেশকে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান।

এর আগে গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে নাম বদলের এ আদেশ দেন।

এতে বলা হয়, ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করার নির্দেশ দেওয়া হলো।

তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন, আমরা নাম বদলের চিঠি পেয়েছি। ওই চিঠি ইতোমধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

কুয়াকাটার মরণফাঁদ ‘আন্ধারমানিক সেতু’

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক

বরিশালে ব্যবসায়ীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দিল থেকে আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে: চরমোনাই পীর

দৌলতখানে মজুতকৃত ৭০০ লিটার ডিজেল জব্দ

উজিরপুরে ডিজেলের সংকটে সেচ প্রকল্প বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন

খাওয়ার পানির সংকটে দুর্ভোগে পিরোজপুর পৌরবাসী