হোম > সারা দেশ > বরিশাল

‘দেশে খুন-রাহাজানি চলছে দিল্লির প্রেসক্রিপশনে’

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নয়াদিল্লির প্রেসক্রিপশনে দেশে এখন খুন-রাহাজানি, ধর্ষণ-ছিনতাইসহ সব অপকর্ম চলছে। ভারতের প্ল্যান-এ ছিল শেখ হাসিনাকে ২০৪১ পর্যন্ত ক্ষমতায় রাখা। কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির লক্ষ্যে প্ল্যান-বি বাস্তবায়ন করছে দেশটি।

রোববার বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৫ বছর পর ইফতারের আয়োজন করায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।

আলতাফ বলেন, ১৬ বছর অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিস্ট সরকার। তাই ৩০০ আসনেই শক্ত প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কেননা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মারা বসে নেই। চুরি-ডাকাতিসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে ছাত্রলীগ-যুবলীগ। এজন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহ উদ্দিন প্রমুখ।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী