হোম > সারা দেশ > বরিশাল

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপ ও ৭১ টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক ‘দৈনিক আমার দেশ’-এর মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পাঠকমেলার আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আমার দেশের কুয়াকাটা প্রতিনিধি মাইনুদ্দিন আল আতিকের সঞ্চালনায় ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুণ্ডু নিলয়, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, আমার দেশের কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ‘মাহমুদুর রহমানের নেতৃত্বে ‘আমার দেশ’ পত্রিকা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক। মাহমুদুর রহমান এবং এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।’

তারা আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলা-মামলার শিকার হচ্ছেন, তাদের পাশে সাংবাদিক সমাজ সবসময় থাকবে।’

এসময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ