হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ৯০০ কেজি জাটকা উদ্ধার, জরিমানা

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে পাঁচটি বাস থেকে ৯০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নিউ মডার্ন, আর.পি-সহ কয়েকটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০–এর সংশ্লিষ্ট ধারা ভঙ্গের দায়ে পাঁচ বাসের সুপারভাইজারের কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় প্রশাসন। জব্দ হওয়া জাটকা কুয়াকাটা ও কলাপাড়া এলাকার ১১টি এতিমখানা এবং দুই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও কাউছার হামিদ বলেন, ‘জাটকা রক্ষায় আগামী আট মাস পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। ধরা, পরিবহন বা মজুদ—যে কোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘জাটকা ধরা ও পাচাররোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাছ আমরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি, যাতে এগুলো নষ্ট না হয়ে সমাজের কাজে আসে।’

অভিযানে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত