হোম > সারা দেশ > বরিশাল

ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং জিয়ানগর–চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেপ্তার করে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবির বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

কলাপাড়া সাংবাদিক ফোরামের দায়িত্বে ইউসুফ-জাবেদ

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, ৩ হাজার লিটার তেল জব্দ

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত