হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমড়াগাছিয়া গ্রাম থেকে দুই লাশ উদ্ধার করা হয়। ওই এলাকায় আরো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের একজনের নাম আব্দুর রশিদ এবং অন্যজন মো: সাগর। এরা দু’জনেই ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ ওই ব্যক্তির নাম ইউসুফ প্যাদা। নিহতের পরিবার ও স্থানীয়রা এটিকে হত্যাকান্ড বলে দাবি করছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত ১১ টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে ওই রাতে সে আর বাড়ি ফেরেনি।

রোববার সকালে স্থানীয়রা নেহালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সকালে একই এলাকার মো. কালু মিয়ার ছেলে সাগরের লাশ তার বাড়ির পেছন থেকে উদ্ধার করে পুলিশ। দুটি লাশই কাদামাটি মাখা ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পুলিশ সুপার জানান, ২টি লাশ কাছাকাছি স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

এমই

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন

উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন শহীদ জিয়া: হাফিজ ইব্রাহিম

চরফ্যাশনে দরিদ্রদের মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

২৫ মার্চ কালোরাতে আ.লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি: আলতাফ চৌধুরী

ফেলে রাখা কোরবানির চামড়া সংগ্রহে প্রশাসনের বিশেষ উদ্যোগ

কুয়াকাটায় পর্যটকদের জন্য ভয়ের কারণ কংক্রিটের ফাঁদ

জমি বিরোধের জেরে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অতিরিক্ত সচিব শামীমুজ্জামান

জিয়ানগরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার