হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় সাংবাদিক মিরণকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল

পটুয়াখালীতে বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোর ৫টায় তাকে ঢাকা পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান মিরন ঢাকা থেকে গতকাল রাতেই নিজ বাড়ি ফিরেছেন। রাত আনুমানিক ১২টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে বাসায় ফিরছিলেন মিরন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের ডান হাতের রগ কেটে দেওয়া হয়েছে। বাম হাতের কব্জি বরাবর বিচ্ছিন্ন করা হয় । এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। মহিপুর থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থলে যান।

মিরনের সাথে থাকা বাচ্চু নামের এক স্বজন আমার দেশকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকা পৌঁছেছেন। এখন পর্যন্ত মিরনকে হাসপাতালে ভর্তি করা যায়নি। অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে। ইতোমধ্যে কলাপাড়া হাসপাতালে দু’ব্যাগ ও বরিশাল শেবাচিমে ব্যাগসহ মোট পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন। আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএস

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে: মাসুদ সাঈদী

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বিস্ফোরণে ঘরের দরজা-জানালা উড়ে পুকুরে, দগ্ধ বাবা-ছেলে হাসপাতালে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির অলিভ রিডলি কচ্ছপ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী