হোম > সারা দেশ > বরিশাল

জুলাই শহীদের বাবাকে অটোরিকশা উপহার পটুয়াখালী জেলা প্রশাসকের

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

জুলাই বিপ্লবে বাউফলের শহীদ হৃদয়ের বাবাকে একটি অটোরিকশা উপহার দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এছাড়াও শহীদ হৃদয়ের আহত ভাইয়ের চিকিৎসার জন্য যাতায়াত খরচ প্রদান করেছেন তিনি।

রোববার বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক শহীদ হৃদয়ের গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ও পরিবারের খোঁজখবর নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিল করতে গিয়ে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে আহত হন বাউফলের আশিকুর রহমান হৃদয় (১৮) ও তার আপন ভাই রেজাউল (২৫), গত ৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিকুর রহমান হৃদয়। তারা দুই ভাই আহত হওয়ার পরে চিকিৎসার সহায়তার জন্য জুলাই ফাউন্ডেশনে দেখা করলেও তাদেরকে ফিরিয়ে দিয়েছেন জুলাই ফাউন্ডেশন। এরপর থেকে তারা আর কারো দারস্ত হয়নি।

জেলা প্রশাসক আবু হাসানাত আরেফিন বলেন, ‘জুলাই ফাউন্ডেশন আপনাদের ফেরত দেওয়ার পরে উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসনের কাছে গেলে আপনার ছেলেকে হয়ত বা বিনা চিকিৎসায় মারা যেতে হতো না। আপনার আহত ওপর ছেলে রেজাউলকে আজকে না হয় আগামী দিন ঢাকায় পাঠিয়ে দিন। তার চিকিৎসা ঢাকা মেডিকেলে বিনা টাকায় হবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে।

এ সময় জেলা প্রশাসকের সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ হৃদয়ের বাবা ও ভাই।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ