হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আমার দেশ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বরিশাল অফিস

দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ জোহর নগরীর কলেজ রোড এলাকার আব্দুল কাদের জামে মসজিদে এ দেয়া মোনাজাতের আয়োজন করা হয়। দৈনিক আমার দেশ বরিশাল অফিস ও পাঠক মেলার উদ্যোগে আয়োজিত দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন উপস্থিত মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল পাঠক মেলার আহ্বায়ক ও বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো : খালিদ সাইফুল্লাহ, আমার দেশ পাঠক মেলার সদস্য সচিব আলহাজ্ব রাজু আহম্মেদ, আমার দেশ বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, বরিশাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও বরিশালের খবরের সম্পাদক এম.সালাউদ্দীন, বরিশালের কথা’র যুগ্ম সম্পাদক মো : এনায়েত হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইন্দুরকানী উপজেলা ফের ‘জিয়ানগর’ বিএনপির আনন্দ মিছিল

বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

চুরির অপবাদ সইতে না পেরে অটোরিকশাচালকের বিষপানে মৃত্যু

ছাত্রদল সভাপতিকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা

ফের ‘জিয়ানগর’ নামে ফিরল ইন্দুরকানী উপজেলা

কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সবজির দাম কমলেও মাংস কাঁচামরিচের দাম বেশি

চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, এলাকায় আনন্দ মিছিল

উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন