হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে তুলাতলা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলা নদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন তুলাতলা নদীর পূর্ব-দক্ষিণ পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীর পূর্ব দক্ষিণপাড় গারুড়িয়া ইউনিয়নের চরসমদ্দী বালী গ্রামের জনৈক আলতাফ সিকদারের বাড়ির অদূরে তুলাতলা নদীর পাশে অজ্ঞাতনামা মহিলার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এস আই আহসান জানায়, স্থানীয়রা তুলাতলা নদীতে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে তিনি ওসির নির্দেশে সেখানে যান। লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু