হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জে দুই দিনব্যাপী বৈশাখী মেলায় গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজার মাঠে দুই দিন ব্যাপী এ মেলা শনিবার ঘোড়ার দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়।

মেলায় ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া।

স্থানীয়রা জানায়, বৈশাখী মেলায় ঘোড়ার দৌড় দেখতে উপজেলার চাঁদপাশা উইনয়নের আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে আনা হয়। ঘোড়ার দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। ঘোড়ার দৌড় ছাড়াও মেলায় রয়েছে ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ।

সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে উপজেলার পোস্ট অফিস বাজার প্রতিষ্ঠা করেন। তখন থেকেই প্রতি বছর এখানে বৈশাখী মেলার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে।

মেলা আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান বলেন, এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হচ্ছে।

বরিশাল বিমানবন্দর থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল অব্যাহত ছিলো।

পুকুরে ধরা পড়া ১৭ কেজির দুই কোরাল ২৪ হাজারে বিক্রি

নিজের বিয়ে ঠেকাতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী

বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

‎এমপি হচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

রাজাপুরে দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার