হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ব্যবসায়ী হত্যার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবুগঞ্জ উপজেলার যুবদলের সদস্যসচিব এবায়েদুল হাসানকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার দুপুরে বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। পরে বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বরিশাল বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে যুবদল নেতা এবায়েদুল ও তার সহযোগীরা। এ ঘটনায় যুবদল নেতা এবায়েদুল হাসান, সোহেল ও মিঠুসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।

মামলার বাদী সাদিয়া আফরিন জানান, সরকার পতনের পর ওবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে ওবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ির গেটে ল সিসি ক্যামেরা ভাঙচুর করে। এসময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চায়। এতে ক্ষুব্ধ হয়ে শাবল দিয়ে আঘাত করলে তার শ্বশুর নিহত হন।

অভিযুক্ত ওবায়েদুল হাসান উপজেলা যুবদলের সদস্যসচিব এবং চাঁদশাপা ইউনিয়নের ঘটকের চর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে।

হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করে বরিশাল জেলা যুবদল।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, অভিযুক্ত যুবদল নেতা ওবায়েদুল হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার