হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের মাঝে গাছের চারা বিতরণ

বরিশাল অফিস

হিন্দু সম্প্রদায়ের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়নের লক্ষে ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের মাঝে নারিকেল চাড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।

সোমবার হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিভাগীয় সাবেক কমিশনার বিজন কান্তি সরকার ও ঝালকাঠী জেলা প্রশাসক মমিন উদ্দীন।

এ সময় তারা বলেন, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলায় চলতি বছর লাখ লাখ ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগের সকল জেলা উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগ বাস্তবায়নে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন কাজ করছেন।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার