হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীর ৪ আসনে বিএনপির ৩, জামায়াতের ১

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

ছবি: সংগৃহীত।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়া হয়। পরে বিরতি দিয়ে ভোটগণনা শুরু করা হয়।

সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণসহ সব বয়সি ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জেলার সংসদীয় ৪টি আসনে বিএনপি মিডিয়া সেল সূত্রে পাওয়া ফলাফলে বিএনপি মনোনীত পটুয়াখালী-০১ আসনে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল(অব:)আলতাফ হোসেন চৌধুরি পেয়েছেন ১,৫০৯১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরোজ আলম পেয়েছেন ৫৭,৬৯০ ভোট।

পটুয়াখালী-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ৯৯,৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শহিদুল ইসলাম তালুকদার পেয়েছেন ৭২,১৯৫ ভোট।

পটুয়াখালী-০৩ আসনে বিএনপি থেকে মনোনীত ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ৯৬,৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; নিকটতম বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৮০৫৬০ ভোট।

পটুয়াখালী-০৪ আসনে বিএনপি থেকে মনোনীত কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ১,২৩৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯৭৭৪ ভোট।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ