হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-৬ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮১,০৮৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট।

১৯৯৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আবুল হোসেন খান। অপর প্রতিদ্বন্ধী হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন ২৬,৫৫৪ ভোট।

আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩টি। একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০৫৫ জন, মহিলা ভোটার ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ২