হোম > সারা দেশ > বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল অফিস

বরিশালের গৌরনদীর ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে।

সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ