হোম > সারা দেশ > বরিশাল

ভোলার তজুমদ্দিনে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে তাদের ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং ৪টি রকেট ফ্লেয়ারসহ আটক করা হয়।

আটক জলদস্যুর হলেন চর মোজাম্মেল এলাকার মো. হারুন দফাদার (৫০), রুবেল হোসেন (২৬), কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) ও ফেরদৌস ওরফে হেজু (৪০)।

কোস্টগার্ড জানায়, আটক জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি করে আসছে বলে কোস্টগার্ডের কাছে অভিযোগ রয়েছে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ