হোম > সারা দেশ > বরিশাল

পারিবারিক কলহ, কলেজ ছাত্রের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে পারিবারিক কলহের জেরে এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মেহেদী দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

​জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে মেহেদী বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী