হোম > সারা দেশ > বরিশাল

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আমার দেশ

বরিশালের বাবুগঞ্জে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

দেহেরগতি ইউনিয়নের অভিযানে রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুতের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশনে অবৈধ এলপিজি সিলিন্ডার মজুতের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্সে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম