হোম > সারা দেশ > বরিশাল

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালেন ২ যুবক

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৭)।

তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোরে ভূঁইয়া বাড়ির আব্দুল খালেকের গোয়ালের গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন নয়ন ও আমির। টের পেয়ে খালেকের চিৎকারে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। একপর্যায়ে বাড়ির জামে মসজিদের মাঠে তাদের ধরে গণপিটুনি দেওয়া হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। তবে এর আগেই মারা যান তারা।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম