হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি কাঁটা গিলতেও পারে না ফেলতেও পারে না

ঝালকাঠিতে মিয়া গোলাম পারওয়ার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কাঁটা বিএনপির গলার এমন জায়গায় আটকে গেছে, যা গিলতেও পারে না, ফেলতেও পারে না। সংস্কার না মেনে বিএনপি এখন সংকট তৈরি করেছে। বল আমরা বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি। শট দিতে যদি ভুল করে, সামনের শট পেছনে দিলে নিজের গোলপোস্টেই বল ঢুকে যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়ে ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আরো বলেন, মানুষ বলছে বিএনপি ক্ষমতায় আসার পরে কুফা লেগেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সহস্রাধিক মানুষের প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, তাতে জনগণের আশা পূরণ হয়নি।

তিনি আরো বলেন, ভোট দেওয়া পর্যন্ত বিএনপির অবস্থান গণভোট ও সংস্কারের পক্ষে ছিল। বিএনপি চেয়ারপার্সন নিজে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন। কিন্তু নির্বাচনের পরে তারা তা ভুলে গেলেন। তারা বললেন, গণভোট অবৈধ। তারা নিজেরা ভোট দিয়ে এখন নিজেরাই গণভোটকে অস্বীকার করছেন। সাহস থাকলে সংসদে গিয়ে বলেন আমরা ‘না’তে ভোট দিয়েছি। উচ্চকক্ষ প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ভোটের আনুপাতিক হার মানে না। তারা আসন অনুযায়ী বণ্টন করতে চায়। এটা সংস্কারবিরোধী।

পিএসসির চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে পিএসসির চেয়ারম্যান নিযুক্ত হন। তাহলে এখানে দলীয় কোটায় নিয়োগ হবে। আর এই কোটার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল। আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মু. ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম।

মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ

বরিশালে ফরচুন সুজে চার মাস ধরে বেতন বন্ধ, মেলেনি ঈদ বোনাস

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর শ্রমিকদল নেতার হামলা, আটক ৪

বরগুনায় কোটি টাকার রেণু জব্দ, বিষখালীতে অবমুক্ত

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, মাঝির লাশ উদ্ধার

কাউখালীর ‘জমিদার’-এর দাম ছয় লাখ টাকা

দেশসেবায় নবীন নাবিকদের আত্মনিয়োগের আহ্বান নৌপ্রধানের

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!