হোম > সারা দেশ > বরিশাল

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না : নাহিদ

বরিশাল অফিস

জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন এনসিপির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

রোববার বরিশালে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

নাহিদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কারচুপি ও ডাকাতি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। ১২তারিখের অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে, সংস্কারের উদ্যোগ নেয়া না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারো রাস্তায় নামতে হবে।

এসময় তিনি বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমানে চাঁদাবাজকে চাঁদাবাজ বলার পরিবেশ নেই। নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তিনি একে 'আওয়ামী স্টাইল' বলে অভিহিত করেন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন প্রার্থী এবং ১১ দলীয় জোটের কয়েকজন এমপি প্রার্থীকে বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণ ও নাগরিকরা হ্যাঁ ভোট দিয়েছে। তারা সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু সংস্কার না করার নানা ফন্দি করা হচ্ছে।

এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের চেষ্টা চলছে। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয় তবে ভারতের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথেই থাকতে হবে।

ইফতার মাহফিলে এনসিপির জেলা আহবায়ক আবু সাইদ মুশা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহম্মেদ রনি, এনসিপির মহানগর নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

পাউবোর জমি দখল করে মাছের ঘের